নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় সুফল ভোগিদের মাঝে উপকরণ বিতরণ করেছে উপজেলা মৎস্য দপ্তর।
বৃহস্পতিবার
(০২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সিবিজি গ্রুফে হারাগাছ প্রশান্ত চরচতুরা গুচ্ছ গ্রাম ভুমিহীন সমবায় সমিতিকে ২টি এ্যারোটর মেশিন ও ২শ’ ৫০ কেজি খাদ্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাহমিনা তারিন।
উপস্থিত ছিলেন- মৎস্য কর্মকর্তা মোছাঃ ফারজানা আক্তার, কৃষি কর্মকর্তা মোছাঃ শাহনাজ পারভীন, সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব উল আলম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল, ইউপি সদস্য মোঃ মনতাজ আলী প্রমূখ।
এ সময় অন্যান্য সিআইজি গ্রুফে প্রদর্শনী পুকুরে মৎস্য চাষিদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
No comments:
Post a Comment