নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া উপজেলার ২নং হারাগাছ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে সোমবার (০১ নভেম্বর) বিকেলে মনোনয়ন পত্র দাখিল করেছেন আলহাজ¦ রাজু আহমেদ।
সমর্থক ও ভোটারসহ এলাকার মুরুব্বিদের সাথে নিয়ে হারাগাছ ইউনিয়ন রিটানিং কর্মকর্তা ও নির্বাচন অফিসার মোছা. সুমিয়ারা পারভীনের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময় চেয়ারম্যান প্রার্থী হিসেবে হারাগাছ ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

No comments:
Post a Comment