নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া উপজেলা সদরে ৫নং বালাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ মনোনীত নৌকা প্রতিকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সোমবার (০১ নভেম্বর) বিকেলে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান মোঃ আনছার আলী।
স্থানীয় আ.লীগ নেতাকর্মী, সমর্থকদের সাথে নিয়ে বালাপাড়া ইউনিয়ন রিটানিং কর্মকর্তা ও শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা পরিষদ সদস্য সেলিনা তালুকদার শিউলী, উপজেলা আ.লীগের সহ সভাপতি জয়নাল আবেদীন, প্রভাষক আব্দুল জলিল, যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক একেএম জাহাঙ্গীর হাসান, জমশের আলী, বালাপাড়া আ.লীগের সাধারণ সম্পাদক দিলদার আলী, জেলা যুবলীগ নেতা ফিরোজ সরকার, ছাত্রলীগ নেতা জামিল হোসাইন প্রমূখ।
মনোনয়ন পত্র দাখিলের আগে উপজেলা সদরে গুরুত্বপূর্ণ সড়কে নৌকা সমর্থক ও সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে বিশাল শো-ডাউন করা হয়।
এ সময় তিনি বালাপাড়া ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় আ.লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

No comments:
Post a Comment