Wednesday, January 11, 2023

কাউনিয়ায় সমবায়ীদের দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়া উপজেলার পাঁচটি সমবায় সমিতির সমবায়ীদের নিয়ে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ বুধবার (১১ জানুয়ারী) টিপু মুনশি অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা তারিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুস সবুর। বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট সমবায়ী সারওয়ার আলম মুকুল, ৫নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমতি লিঃ এর সম্পাদক সাইফুর রহমান মুক্তা প্রমূখ।

প্রশিক্ষণ প্রদান করেন জেলা সমবায় প্রশিক্ষক নুরুন্নবী বসুনিয়া, সহকারী পরিদর্শক রেহেনা পারভীন, রবিউল ইসলাম। প্রশিক্ষণে ২৫ জন সমবায়ী অংশ গ্রহণ করেন।

এমআর 

No comments:

Post a Comment