নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পুলিশ রংপুর জেলায় মাসিক অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করায় আগষ্ট মাসের সামগ্রিক কর্মমূল্যায়নে কাউনিয়া থানা শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) রংপুর জেলা পুলিশের সভাকক্ষে আগষ্ট ২০২৩ মাসের অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, জুয়া প্রতিরোধ ও গ্রেফতারী পরোয়ানা তামিলসহ নানা অপরাধ মোকাবিলায় কর্মতৎপরতায় সামগ্রিক সফল অগ্রগতির জন্য রংপুর জেলায় কাউনিয়া থানা শ্রেষ্ঠ ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ্’র হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।
ওসি মোন্তাছের বিল্লাহ্ বলেন, এই অর্জনের মাধ্যমে কাউনিয়া থানা পুলিশের কাজের গতিশীলতা আরও বাড়বে এবং পেশাদারিত্বের সাথে কাজের মাধ্যমে জনগণের কাঙ্খিত সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হবে। শ্রেষ্ঠ থানা হিসেবে এই অর্জন ভবিষ্যতে সকলকে অনুপ্রেরণা যোগাবে।
একই সাথে আগষ্ট ২০২৩ মাসের মাদক উদ্ধারের জন্য বিশেষ পুরুস্কার হিসেবে কাউনিয়া থানার এসআই ওসমান গণিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
এমআর

No comments:
Post a Comment