নিজস্ব সংবাদদাতা
উত্তরাঞ্চলের সর্বাধিক প্রচারিত দৈনিক যুগের আলো পত্রিকার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুরের কাউনিয়ায় আলোচনা সভা, কেক কাটা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে পত্রিকার কাউনিয়া প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক।
উপস্থিত ছিলেন- সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম, আরিফা ফুড প্রোডাক্টয়ের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান, কাউনিয়া থানার এসআই আতিয়ার রহমান, অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদুল ইসলাম জসিম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংবাদিক আলমগীর হোসেন, মোশারফ হোসেন, আসলাম খান প্রমূখ।
আলোচনা সভা ও কেক কাটা শেষে একটি শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানবতার পক্ষে জনগণের অধিকার প্রতিষ্ঠায় দৈনিক যুগের আলো পত্রিকার দীর্ঘ পথচলা আরও গতিশীল ও চিরজীবী হোক, এ কামনা করেন অতিথিবৃন্দ।
এমআর

No comments:
Post a Comment