নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় শারদীয় দুর্গোৎসব ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের লক্ষ্যে আনসার ও ভিডিপির সদস্যদের বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার (১১ অক্টোবর) দিনব্যাপি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন- আনসার ও ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট এসএম জাকির হোসেন, সার্কেল অ্যাডজুট্যান্ট রাসেল আহমেদ, কাউনিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফেরদৌসী আকতার, তারাগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রতন কুমার রায়, কাউনিয়া উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক তাহেরা সিদ্দিকা, প্রশিক্ষক তাজমুল হক সরকার প্রমুখ।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফেরদৌসী আকতার জানান, প্রার্থী বাছাইকালে তাদের প্রশিক্ষণ সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও উচ্চতার ভিত্তিতে স্বচ্ছতার সাথে যাচাই-বাছাই করে ৮শ জনকে নেওয়া হবে। এরমধ্যে নারী-পুরুষ মিলে ৭শ জন চুড়ান্ত হয়েছেন। বাকি ১শ জনকে নির্বাচনের আগেই নেওয়া হবে।
এমআর

No comments:
Post a Comment