নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়া থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে। সোমবার (০২ ডিসেম্বর) দুপুরে উপজেলার আরাজি সাহাবাজ খোপাতী গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বালাপাডা ইউনিয়নের শিবু কুটিরপাড় গ্রামের মেহের আলীর ছেলে মাসুদ রানা রিজু (২৫) এবং একই এলাকার মোকাদ্দাস আলীর ছেলে কাউসার আলম রিপন (২৫)।
কাউনিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই বুলবুল আহমেদ জানান, আরাজি সাহবাজ খোপাতি দিয়ে ইয়াবা পাঁচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ২টার দিকে তিনি ও এসআই সাজু মিয়াসহ একদল পুলিশ আরাজি সাহবাজ খোপাতি এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই যুবক পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। কাউনিয়া থানার ওসি মোন্তাছির বিল্লাহ জানান, ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এমআর

No comments:
Post a Comment