নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর একজন উর্দ্ধতন কর্মকর্তার নিজস্ব তহবিল থেকে অসহায়, অতিদরিদ্র, এতিমখানার শিশু, মোটর শ্রমিক, হোটেল শ্রমিক, কুলি-মজুর, প্রতিবন্ধি, রিক্সা ও ভ্যান চালক, হরিজন সম্প্রদায়সহ প্রায় দুই শতাধিত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কম্বল বিতরণ করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক। এসময় উপস্থিত ছিলেন- প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক সারওয়ার আলম মুকুল, প্রেসক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথী, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফেরদৌসী আকতার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, কাউনিয়া বালাপাড়া বনিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি আব্দুস ছালাম, সাংবাদিক আব্দুল কুদ্দুছ বসুনিয়া, জহির রায়হান, নিতাই রায়, মিজানুর রহমান, শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, জাহিদুল ইসলাম জসিম, জুলহাস হোসেন সোহাগ, আসলাম হোসেন, ইউপি সদস্য আনোয়ার হোসেন প্রমূখ। শীতার্ত মানুষগুলো কম্বল পেয়ে বেজায় খুশী।
এমআর

No comments:
Post a Comment