নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশফিকা বুলবুল পেস্তার ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সোয়েটার বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে বিদ্যালয় মাঠে সোয়েটার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন- জেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলাম ও আনোয়ারুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা ইন্সট্রাক্টর রিতাস চন্দ্র সরকার, বিদ্যালয়ের সভাপতি সহকারি অধ্যাপক শাহ্ জামাল, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রঞ্জু আলম, এসএম আল মামুন ও আশেকুল আহাদ, কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, কাউনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন।
প্রধান শিক্ষক আশফিকা বুলবুল পেস্তার নিজস্ব অর্থায়নে ১০২ জন শিক্ষার্থীর মাঝে সোয়েটার বিতরণ করা হয়। এ উদ্যোগকে অতিথিবৃন্দ আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ রকম মহৎকাজ সকলকেই অনুপ্রাণিত করবে।
এমআর

No comments:
Post a Comment