Sunday, November 8, 2026

কাউনিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা 

রংপুরের কাউনিয়ায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে তানিয়া আক্তার নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার হারাগাছ ইউনিয়নের চর নাজিরদহ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তানিয়া ওই এলাকার তাইজুল ইসলামের কন্যা। 

জানা গেছে, রোববার দুপুরে শিশুটি বাড়ির পাশে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্বজনরা তাঁকে খোঁজাখুজি করেন। এরপর পরিবারের লোকজন পুকুরের পানিতে তানিয়াকে ভাঁসতে দেখে মরদেহ উদ্ধার করা হয়।

কাউনিয়া থানার পরিদর্শক (ওসি) বাদল কুমার মন্ডল জানান, পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। 

এমআর

No comments:

Post a Comment