নিজস্ব প্রতিবেদকঃ
খরস্রোতা তিস্তা নদীর আকস্মিক ভাঙ্গন রোধে রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া বিশেষ তহবিল থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা সহায়তা দিয়েছেন।
মঙ্গলবার
(০৩ আগষ্ট) দুপুরে স্যালো নৌকা যোগে বালাপাড়া ইউনিয়নে ১০ নং ঘাট এলাকায় নদীর ভাঙ্গনস্থল গুলো ঘুরে দেখেন তিনি। এ সময় নদীর তীরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষের কথা শুনেন।
সাথে ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন, সহকারি কমিশনার (ভুমি) মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার, ইউপি চেয়ারম্যান আনছার আলী, তিস্তা বাচাঁও-নদী বাচাঁও সংগ্রাম পরিষদের সভাপতি শামসুল আলম, সম্পাদক মোস্তাফিজার রহমানসহ সাংবাদিকবৃন্দ।
সংশ্লিষ্টরা জানায়, নদীর ভাঙ্গন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের জিওবি ব্যাগ ও স্থানীয়দের সেচ্ছাশ্রমে এ অর্থ ব্যয় করা হবে।
-এমআর

No comments:
Post a Comment