Wednesday, August 4, 2021

কাউনিয়ায় বখাটের হামলায় আহত যুবকের মৃত্যু

 


নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় চাচাতো বোনের বিয়ে ভেঙ্গে দেওয়ার প্রতিবাদ করায় বখাটের হামলায় আহত যুবকের মৃত্যু হয়েছে। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে থানাপুলিশ।

প্রত্যক্ষদর্শী
পুলিশ জানান, গত ২৭ জুলাই উপজেলার হরিচরণলস্কর গ্রামে এক কিশোরীর নামে মিথ্যা বানোয়াট কথা প্রচার করে বিয়ে ভেঙ্গে দেয় স্থানীয় আরিফুল। এর প্রতিবাদ জানায় ওই কিশোরীর চাচাতো ভাই রেজাউল করিম।

নিয়ে পরদিন বখাটে আরিফুলসহ তার লোকজন রেজাউলকে বাড়ী থেকে ডেকে নিয়ে হামলা চালায়। এতে রেজাউল গুরুত্বর আহত হয়। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে রেজাউল মারা যান।

হামলার
ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত সোমবার রাতে আসাদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

-এমআর

No comments:

Post a Comment