নিজস্ব প্রতিবেদকঃ
রংপুরের কাউনিয়ায় বিয়ের লোভ দেখিয়ে স্বামী পরিত্যক্ত এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার টেপামধুপুর ইউনিয়নে চর আজম খাঁ গ্রামে এ ঘটনা ঘটেছে। আটকের পর ধর্ষক
পালিয়েছে। এ সংক্রান্তে থানায় মামলা হলেও অভিযুক্ত লম্পট গ্রেফতার হয়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই নারীর সঙ্গে তার স্বামীর দীর্ঘদিন আগে বিয়ে বিচ্ছেদ হয়। এরপর ওই নারী সন্তানকে নিয়ে গরীব পিতার বাড়িতে বসবাস করেন। পরিবারিক দৈন্যতা ঘোঁচাতে সে অন্যের জমির নারী শ্রমিক নয়তো বাসাবাড়িতে গৃহকর্মীর কাজেই জীবিকা নির্বাহ করতেন।
এ অভাব-অনটনের সুযোগে প্রতারণার আশ্রয় নিয়ে একই গ্রামের আবুল হকের ছেলে দু’সন্তানের বাবা রইচ উদ্দিন (৪৫) বিয়ের প্রলোভন দেখিয়ে চলতি বছরে মে মাসে প্রথমবার ওই নারীকে ধর্ষণ করে।
এরপর থেকে রইচ উদ্দিন তার সঙ্গে নানা সময়ে শারীরিক মেলামেশায় মিলিত হয়। গত ৩০ শে জুলাই রাতে রইচ উদ্দিন ওই নারীর ঘরে প্রবেশ করে ফের বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
এতেই বিপত্তি ঘটে। ওই নারীর চিৎকারে পরিবারসহ এলাকার লোকজন ঘটনাস্থলে রইচ উদ্দিনকে আটকায়। এ নিয়ে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে কতিপয় ব্যক্তি সালিশ বৈঠকে বসেন। এরই মধ্যে রইচ উদ্দিন পালিয়ে যান।
কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, ভিকটিম ওই নারীকে উদ্ধার করে শারীরিক পরীক্ষা সম্পন্ন করতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ মামলায় অভিযুক্ত রইচ উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
-এমআর
Thursday, August 5, 2021
কাউনিয়ায় স্বামী পরিত্যক্ত নারী ধর্ষক পালিয়েছে
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment