Thursday, August 5, 2021

কাউনিয়ায় শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালন

 


নিজস্ব সংবাদদাতাঃ
স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালন করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (০৫ আগষ্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও তাহমিনা তারিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, এসিল্যান্ড মেহেদী হাসান, ওসি মাসুমুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম প্রমূখ।

এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া করা হয়।

-এমআর

No comments:

Post a Comment