নিজস্ব প্রতিবেদকঃ
‘মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভুতি কি ফুল মিয়া পেতে পারে না!’ ফুল মিয়া সবার সহযোগিতায় বাঁচতে চায়। সে ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুণছে।
উত্তরের জেলা রংপুরের কাউনিয়া উপজেলা সদরে বালাপাড়া ইউনিয়নের আরাজি খোর্দ্দ ভূতছাড়া গ্রামের মৃত ছাদেক প্রামানিকের ছেলে সে। দরিদ্র দিনমজুর ফুল মিয়ার সম্পতি তো দুরের কথা ভিটে-বাড়ী টুকুও নেই।
বর্তমানে তার ভাতিজার বাড়িতে বসবাস। সস্ত্রীক ৩ সন্তানকে নিয়ে শ্রমিকের কাজ করে জীবন জীবিকা চালিয়ে আসছেন তিনি। দৈন্যতার মাঝেও সুখ ছিল তার সংসারে। সে সুখের ঘরে বাসা বাঁধে দূরারোগ্য মরণ ব্যাধি ক্যান্সার।
এতে জমানো কিছু টাকা দিয়ে চিকিৎসা শুরু করলেও দিনদিন চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ায় ধার-দেনা করে চিকিৎসা নিতে নিতে এখন সে নিঃস্ব। তিনি স্ত্রী ও সন্তানদের জন্য বাঁচতে চায়। স্বীয় চিকিৎসা খরচ জোগাতে সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন ফুল মিয়া।
বর্তমানে সে রংপুরে ডাঃ স্বদেশ বর্ম্মণের অধীনে চিকিৎসা নিচ্ছেন। তার সুচিকিৎসায় প্রায় ৪ লাখ টাকা দরকার। সবার সহয়োগিতা পারে তাকে বাঁচাতে। যোগাযোগ ও সাহায্য পাঠাতে- নগদ হিসাব নাম্বার ০১৭৮৩৫৮২৫২।
-এমআর

No comments:
Post a Comment