নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের
কাউনিয়ায় কোভিট-১৯ সংক্রমণ কমাতে গণটিকা কার্যক্রমের আওতায় ক্যাম্পেইন চালিয়ে ৩ হাজার ৬ শ’ মানুষকে করোনা টিকার ১ম ডোজ দেওয়া হয়েছে।
শনিবার
(০৭ আগষ্ট) উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে অগ্রাধিকার ভিত্তিতে ইউনিয়ন পর্যায়ে পৃথক এ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত স্বাস্থ্যসেবার পাশাপাশি নমুনা টেষ্ট ও টিকা প্রদান চলমান রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ মীর হোসেন।
এ দিকে গণটিকা কেন্দ্রের বুথ গুলোতে নানা বয়সী বিভিন্ন শ্রেণীপেশার নারী-পুরুষের ভীঁড় দেখা গেছে। করোনার নমুনা টেষ্টে অনীহা থাকলেও তাদের টিকা নিতে আগ্রহ বেড়েছে।
-এমআর

No comments:
Post a Comment