Monday, August 9, 2021

কাউনিয়ায় জাতীয় শোক দিবসের প্রস্তুতিমুলক সভা

 


নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২১ পালন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৯ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও তাহমিনা তারিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, এসিল্যান্ড মেহেদী হাসান, ওসি মাসুমুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম প্রমূখ।

সভায় ১৫ আগষ্ট যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি উদযাপনে সিদ্ধান্ত নেওয়া হয়।

-এমআর

No comments:

Post a Comment