নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী
ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার
(১৫ আগষ্ট) দুপুরে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় আয়োজিত শিক্ষক হলরুমে প্রধান শিক্ষক আইয়ুব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সহকারি শিক্ষক মোতালেব হোসেন, আকবর আলী, আহাদ আলী, জাকির হোসেন প্রমূখ। পরে দোয়া করা হয়।
-এমআর
No comments:
Post a Comment