নিজস্ব সংবাদদাতাঃ
গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুমুর রহমান সঙ্গীয় একদল পুলিশ মঙ্গলবার (৩১ আগষ্ট) উপজেলার হলদীবাড়ি রেলগেট এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে অভিযান কালে একটি কভার্ডভ্যান গাড়ি তল্লাশি চালিয়ে কভার্ডভ্যানের পিছনে বিশেষ কায়দা বানানো বক্সে রাখা ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে।
এ সময় মাদক বহনের অপরাধে কভার্ডভ্যানটিসহ
ড্রাইভার কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের কাঁচিচর সরদারপাড়া গ্রামের হাসেন আলী কাচুয়ার ছেলে আশরাফুল ইসলাম (২৭) কে আটক করা হয়। ওসি জানান, কাউনিয়া থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
-এমআর

No comments:
Post a Comment