নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত করেছে উপজেলা মৎস্য দপ্তর। রোববার (২৯ আগষ্ট)
দুপুরে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাহমিনা তারিন।
উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আঙ্গুরা বেগম, মৎস্য কর্মকর্তা মোছাঃ ফারজানা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুল আলম, শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ সরকার, সমাজসেবা কর্মকর্তা মোঃ সামিউল আলম, সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব উল আলম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল প্রমূখ।
-এমআর

No comments:
Post a Comment