নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের পল্লীমারী গ্রামে আগুনে পুড়ে রান্না ঘর, গোয়াল ঘরসহ আসবাবপত্র ভস্মীভূত হয়ে গেছে। গত শনিবার গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনায় ১টি গরুর মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত আলেফ মিয়া জানায়, আগুনে পুড়ে রান্না ঘর, গোয়াল ঘর, আসবাবপত্রসহ গোয়াল ঘরে থাকা ১টি গরু মারা গেছে। এতে ২টি গরু অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ক্ষতির পরিমান প্রায় দেড় লক্ষাধিক টাকার মতো।
হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান পলাশ পরদিন সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে যান। তিনি বলেন, অগ্নিকান্ডে অসহায় হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত আলেফ মিয়া।
-এমআর

No comments:
Post a Comment