Sunday, September 5, 2021

আধুনিকতার ছোঁয়া লেগেছে কৃষিতে -সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম

 


নিজস্ব প্রতিবেদকঃ
মঙ্গা কবলিত রংপুর অঞ্চলে এখন আর মঙ্গা নেই। কৃষি বিভাগ গবেষণা করে আগাম উচ্চ ফলনশীল নতুন নতুন জাতের ধান আবিষ্কার করছে। আগাম ধান কৃষকের ঘরে উঠায় মঙ্গা দুর হয়েছে। কৃষি বান্ধব সরকার কৃষককে প্রণোদনা দিচ্ছে, সারে ভূর্তকি, কৃষি যান্ত্রিকরণে ভূর্তকি দিয়েছে। আধুনিকতার ছোঁয়া লেগেছে কৃষিতে। থেকে আপনাদের কাউনিয়া উপজেলাও বাদ যায়নি।

গতকাল
শনিবার সকালে রংপুরের কাউনিয়া উপজেলার নিজদর্পা গ্রামে এনএটিপি- প্রকল্পের আওতায় সিআইজি সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহুল ইসলাম সব কথা বলেন।

রংপুরের
অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রাব্বানীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের এনএটিপি প্রকল্পের পরিচালক মতিয়ার রহমান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত পরিচালক বিধু ভুষণ রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন।

উপস্থিত
ছিলেন- কৃষি বিভাগ রংপুর অঞ্চলের উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) শামীমুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তারসহ অনেকেই।

সিআইজি
সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রশীদ, জুলহাস হোসেন, নিলুফা ইয়াসমিন প্রমূখ। পরে এনএটিপি- এর আওতায় উপজেলার বিভিন্ন প্রর্দশনী প্রকল্প পরিদর্শন করেন।

-এমআর

No comments:

Post a Comment