Sunday, September 5, 2021

কাউনিয়ায় বিদ্যুতের খুঁটিতে ট্রাক্টরের ধাক্কায় দুই শ্রমিকের মৃত্যু

 


নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার মেনাজের পুলের কাছে মীরবাগ-হারাগাছ রোডে গতকাল শনিবার সকালে বালুবাহী ট্রাক্টরের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে পোলের ওপরে থাকা ৩টি ট্রান্সমিটার শ্রমিকের মাথায় পরে দুইজন নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, হারাগাছ পৌরসভার ঠাকুরদাশ মাছুয়ার তেপতি গ্রামের শাহ্ আলম স্বীয় ট্রাক্টরে বালু নিয়ে হারাগাছ পৌরসভা অভিমুখে যাচ্ছিলেন। হারাগাছ-মীরবাগ রোডে মেনাজের পুল নামক স্থানে পৌঁছালে ট্রাক্টরের সামনের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়।

সময় বিদ্যুতের খুঁটির ৩টি বোতল ট্রান্সমিটার ট্রাক্টরে বসে থাকা শ্রমিকদের মাথার ওপর পরলে ঘটনাস্থলে মারা যায় ঠাকুরদাশ মাছুয়ার তেপতি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মনোয়ার হোসেন (২৬) গুরুতর আহত অবস্থায় একই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে জুয়েল মিয়া (২২) কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।

ঘটনায় আশপাশের এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা বিছিন্ন হয়ে পরে। প্রায় ঘন্টা পর বিদ্যুৎ ব্যবস্থা সচল করা হয়। হারাগাছ মেট্রো থানার ওসি শওকত আলী সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

-এমআর

No comments:

Post a Comment