Saturday, September 18, 2021

কাউনিয়ায় দৈনিক যুগের আলো’র প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব

 

নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় উত্তর জনপদের বহুল প্রচারিত দৈনিক যুগের আলো পত্রিকার গৌরবময় পথচলায় ২৯ বছর পেরিয়ে ৩০তম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব ২০২১ পালিত হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা রাতে উপজেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান আসাদের উদ্যোগে জামতলা ঝংকার মোড়স্থ রাকু কার্যালয়ে উৎসব মুখোর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার আগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুমুর রহমান।

এতে বক্তব্য রাখেন- বালাপাড়া ইউনিয়ন .লীগের সাধারণ সম্পাদক মোঃ দিলদার আলী, সাপ্তাহিক প্রত্যাশার আলো সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল, অনলাইন প্রেসক্লাব সভাপতি মোঃ মিজানুর রহমান, উপজেলা শ্রমিক ঐক্যের সাধারণ সম্পাদক এমএ হক আকরাম, .লীগ নেতা মোঃ মশিউর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম সংগঠনের নেতৃবৃন্দ কর্মরত সংবাদকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment