Wednesday, September 22, 2021

কাউনিয়ায় ঋণের চাপে যুবকের আত্মহত্যা

 


নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় ঋণের টাকার চাপ সইতে না পেরে সুমন মিয়া (২৮) নামে এক ফার্নিচার ব্যবসায়ি নিজ দোকানে গলায় রশিতে ঝুলে আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার রাতে মীরবাগ বাজারে ঘটনা ঘটে। সে উপজেলার কুর্শা ইউনিয়নের মহেশা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।

পরিবার
স্থানীয়রা জানান, ফার্নিচার ব্যবসায়ি সুমন মিয়া একাধিক এনজিও থেকে কয়েক লাখ টাকা ঋণ নেন। প্রতি মাসে তাকে ৫০-৬০ হাজার টাকার মতো কিস্তি দিতে হয়। করোনা পরিস্থিতিতে কিস্তির চাপ না থাকলেও বর্তমানে কিস্তি পরিশোধ করতে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন।

মঙ্গলবার
রাত ৮টার দিকে সে মীরবাগ বাজারস্থ তার স্বীয় দোকানের পিছনে গোডাউন ঘরে গলায় ফাঁস দেয়। দোকানের কর্মচারিরা গোডাউনে হাতিয়ারপাতি রাখতে গিয়ে বাঁশের ধরনায় রশিতে ঝুলতে দেখে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

তবে
একটি সুত্র জানায়, ফাঁস দেওয়া অবস্থায় ঘটনাস্থলে সুমনের মৃত্যু হয়েছে। পরিবারকে সান্তনা দিতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

কাউনিয়া
থানার ওসি (তদন্ত) সেলিমুর রহমান জানান, পারিবারিক কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

No comments:

Post a Comment