Sunday, September 12, 2021

কাউনিয়ায় আবারও মোটর সাইকেল চুরি

 

নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় আবারও মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোববার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতলে আগন্তক শহীদবাগ সাব্দী গ্রামের শওকত আলীর ছেলে আনোয়ারুল ইসলামের ব্যবহৃত ডিসকভার কালো রংয়ের ১২৫ সিসি, রংপুর--১২-৯৭২৪ নম্বরের মোটর সাইকেল চুরি হয়ে যায়।

খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কাউনিয়া থানার ওসি মেডিকেলের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করেছে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগি।

আনোয়ারুল ইসলাম জানান, হাসপাতালে ভর্তি ছোট বোন তার নবজাতককে দেখতে সকাল ১০টার দিকে মোটর সাইকেলটি জরুরী বিভাগের সামনে রেখে ওপরে ওঠেন। এর কিছু সময় পর এসে দেখেন তার ব্যবহৃত মোটর সাইকেলটি নেই, চুরি করে নিয়ে গেছে। অনেক খোঁজ করেও আর মোটর সাইকেলের কোন সন্ধান মিলেনি।

তথ্য নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান জানান, মোটর সাইকেলটি উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

-এমআর

No comments:

Post a Comment