Sunday, September 12, 2021

কাউনিয়ায় ৩১৯ কেজি পোনা মাছ অবমুক্ত

 


নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় রাজস্ব বাজেটের আওতায় ২০২১-২২ অর্থ বছরে সরকারি বিভিন্ন প্রাতিষ্ঠানিক উম্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করেছে উপজেলা মৎস্য দপ্তর।

রোববার (১২ সেপ্টেম্বর)
দুপুরে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করে কার্যক্রমে উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা বরুণ চন্দ্র বিশ্বাস।

উপস্থিত
ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাহমিনা তারিন, মৎস্য কর্মকর্তা মোছাঃ ফারজানা আক্তার, কৃষি কর্মকর্তা মোছাঃ শাহনাজ পারভীন, ওসি মোঃ মাসুমুর রহমান, সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব উল আলম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল প্রমূখ।

এবারে
উপজেলার ১২টি সরকারি প্রাতিষ্ঠানিক উম্মুক্ত জলাশয়ে ৩১৯ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

-এমআর

No comments:

Post a Comment