Tuesday, September 14, 2021

তিস্তা নদীর চরে আটকা পড়লো মরা তিমি

 


নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চর গনাই এলাকায় তিস্তা নদী থেকে সাড়ে তিন-চার মন ওজনের একটি মরা তিমি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ভোরে ওই এলাকার তিস্তা নদীর চরে আটকা পড়া মরা তিমিটি দেখতে পায় স্থানীয় জেলেরা। পরে গজ লম্বা মরা তিমিকে উদ্ধার করে ডাঙ্গায় নিয়ে এলে সেটি দেখতে উৎসুক জনতার ঢল নামে।

প্রত্যক্ষদর্শীরা
জানায়, তিস্তা নদীর অঞ্চলে এই প্রথম তিমির দেখা মিলেছে। এর আগে জীবিত বা মৃত কোনটাই দেখা যায়নি।

উপজেলা
সহকারি মৎস্য কর্মকর্তা মাহবুব উল আলম জানান, এটি স্ত্যনপায়ী জলজ প্রাণী। ঠোঁট বিহীন, দুই চোয়াল চেপ্টা চামুচের মত দাঁত, দেহ লোমহীন, একটি নাসিকা গহবর, শ্বাস-প্রশ্বাস নিতে পানির উপরের বাতাস ব্যবহার করে। হাতিয়া, কুতুবদিয়ার মোহনায় এবং অল্প সংখ্যক নাপ নদীতে এর দেখা মিলে।

তবে
বঙ্গোপসাগরে এদের অবাধ বিচরণ রয়েছে। এরা . সেন্টিমিটার লম্বা হয়। দাঁতের সংখ্যা ১৫ থেকে ২১টি। দেহের বর্ণ ধুসর কালো। মাছ এদের প্রধান খাদ্য। এদের গড় আয়ু ২০-২২ বছর। এরা সমুদ্রের জলজ প্রাণী হলেও বর্ষা মৌসুমে বড় বড় নদীতে উঠে আসে বলেও জানান তিনি।

উপজেলা
মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার জানান, মৃত উদ্ধার হওয়া প্রাণীটি জলজ স্তন্যপায়ী প্রাণী। এটি পচে দর্গন্ধ ছরাতে পারে বিধায় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি থানার এসআই মাসুদার রহমানের উপস্থিতিতে এটিকে মাটিতে পুতে রাখা হয়েছে।

-এমআর

No comments:

Post a Comment