Thursday, September 30, 2021

তিস্তা নদীর ভাঙ্গন রোধে মতবিনিময় সভা


 

নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর ভাঙ্গন রোধে স্থানীয় জনগণ এবং সরকারের প্রতিনিধিদের নিয়ে trosa প্রকল্পের আওতায় sverige oxfam এর সহযোগিতায় মতবিনিময় সভা করেছে গণ উন্নয়ন কেন্দ্র (guk)|

বুধবার (২৯ সেপ্টেম্বর)
উপজেলা পরিষদের সভাকক্ষে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান ও আশরাফুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী শাহনাজ পারভীন, ডকুমেন্টেশন এন্ড পাবলিক রিলেশন অফিসার আশিকুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা বখতিয়ার হোসেন, নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির সভাপতি সামসুল আলম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমূখ।

সভায়
উপজেলায় তিস্তা নদীর ভাঙ্গন রোধে স্থানীয় ভাবে কর্মপরিকল্পনা বাস্তবায়নে কমিটি গঠন নদী খননের সিদ্ধান্ত নেওয়া হয়।

No comments:

Post a Comment