নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় গাছ থেকে পড়ে গফ্ফার মিয়া (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পাঞ্জরভাঙ্গা গ্রামে এ দূর্ঘটনা ঘটে। সে হরিশ্বর রেল স্টেশন এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার জানায়, তিনি ঘটনার দিন সকালে পাঞ্জরভাঙ্গা চরে স্বীয় জমিতে মেহগণি গাছের উপরে উঠে ডাল কাটতে কালে অসতর্কতা বশতঃ পা ফঁসকে নিচে কর্তনকৃত গাছের ডুমে পড়ে মাথা ও পা থেতলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিন কন্যার পিতা গফ্ফারের অকাল মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে পরিবার। স্থানীয় ইউপি সদস্য মনতাজ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

No comments:
Post a Comment