নিজস্ব সংবাদদাতাঃ
রংপুর-কুড়িগ্রাম মহা সড়কের পাশে কাউনিয়া উপজেলা সদরের মধ্য নিজপাড়া গ্রামে তরুণ-যুবদের উদ্যোগে চলছে ভাসমান সার্বজনীন শ্রীশ্রী দূর্গা মন্দিরের নির্মাণ কাজ। পুকুরে পানির ওপরে বাঁশ-কাঠের চাটাই আর টিনের চালায় নির্মিত হচ্ছে ভাসমান এ পুজা মন্ডপ। বেশ জোর কদমে চলছে ভাসমান মন্দিরে আসন্ন দূর্গোৎসবের প্রস্তুতি।
এতে স্থানীয়দের স্বেচ্ছাশ্রম বাদে নির্মাণ ব্যয় লক্ষাধিক টাকা হয়েছে বলে জানায় মন্দিরের নির্মাণ কাজে দায়িত্বে থাকা বাসু দেব। তিনি জানান, পানির ওপর মন্দির ও মেলা স্থাপনের ব্যবস্থা করছি। দূর্গাপুজোর আগেই এই মন্দির নির্মাণ সম্পন্ন করা হবে।
মন্দির কমিটির সাধারন সম্পাদক বিমল কান্তি রায় ধনেশ্বর জানান, বেশ কিছুদিন আগে থেকেই এর নির্মাণ কাজ চলছে। আগে যে মন্দির গুলোতে পূজো-মেলা করা হতো সেখানে আগের মত যায়গা নাই। আমরা ফাঁকা জায়গায় পানির ওপরে ভিন্ন আদলে মন্দির করছি।
সভাপতি মোহন রায় ফুলবাবু জানান, করোনা ভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘদিন ধর্মীয় উৎসব বন্ধ রয়েছে। এরই মধ্যে চলছে আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার প্রস্তুতি। মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে দূর্গোৎসব উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
No comments:
Post a Comment