নিজস্ব সংবাদদাতাঃ
উৎসব মুখোর পরিবেশে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সমিতির কাউনিয়া উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন মোঃ হাফিজ উদ্দিন। বুধবার (০১ সেপ্টেম্বর)
বিআরডিবি কার্যালয়ে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করা হয়েছে। চেয়ার প্রতীক নিয়ে ৩৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। অপর প্রতিদ্বন্দ্বী বই প্রতীকে মোঃ আব্দুল বারেক পেয়েছেন ২৩ ভোট।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সমাজসেবা কর্মকর্তা মোঃ সামিউল আলম, প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ সরকার, সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ ইকবাল হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারি মোঃ ময়েন উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাহমিনা তারিন সার্বক্ষনিক নির্বাচন পর্যবেক্ষন করেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহন চলে। ৫৯ ভোটের মধ্যে ৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
-এমআর

No comments:
Post a Comment