Wednesday, September 8, 2021

কাউনিয়ায় পালিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

 


নিজস্ব সংবাদদাতাঃ
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২১ উদযাপন উপলক্ষে বুধবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের কাউনিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব
করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন।

বক্তব্য
রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম আরিফ মাহফুজ, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ, উপ-সহকারি প্রকৌশলী ফাইজুল ইসলাম রাজু, প্রোগ্রাম অফিসার মুত্যুঞ্জয় সেন, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রোগ্রাম অফিসার আনিসুর রহমান প্রমূখ।

এরআগে
উপজেলা পরিষদ চত্বর থেকে সাক্ষরতা দিবসের র‌্যালি বের হয়।

-এমআর

No comments:

Post a Comment