নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় বাংলাদেশ সমাজকল্যান পরিষদের ২০২০-২১ অর্থ বছরের অনুদানের চেক সোমবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের মাঝে বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া।
উপস্থিত ছিলেন- ইউএনও তাহমিনা তারিন, ইউপি চেয়ারম্যান আনছার আলী, পীরগাছা উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, পিআইও আহসান হাবীব সরকার প্রমূখ।
উপজেলার ৬টি সামাজিক সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।
-এমআর

No comments:
Post a Comment