Sunday, September 5, 2021

কাউনিয়া হাসপাতালে পল্লী সঞ্চয় ব্যাংকের অক্সিজেন সিলিন্ডার প্রদান



নিজস্ব সংবাদদাতাঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে করোনা রোগীদের চিকিৎসার জন্য কাউনিয়া হাসপাতালে একটি অক্সিজেন সিলিন্ডার সহায়তা দিয়েছে পল্লী সঞ্চয় ব্যাংক, কাউনিয়া শাখা।

রোববার (০৫ সেপ্টেম্বর)
বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কাউনিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ওমর ফারুকের কাছে অক্সিজেন সিলিন্ডার তুলে দেন ইউএনও মোছাঃ তাহমিনা তারিন।

উপস্থিত
ছিলেন- ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, রংপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, পল্লী সঞ্চয় ব্যাংক কাউনিয়া শাখার ব্যবস্থাপক মোঃ ময়েন উদ্দিন প্রমূখ।

-এমআর


No comments:

Post a Comment