Sunday, October 10, 2021

কাউনিয়ায় ২৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

 

নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া থানাপুলিশ রোববার (১০ অক্টোবর) সকালে উপজেলার আরকে রোডে হলদিবাড়ী এলাকায় মাদক বিরোধী এক অভিযান চালিয়ে ট্রাক বোঝাই আলুর বস্তার সাথে রাখা ২৫ কেজি গাঁজাসহ জনকে আটক করেছে।

গোপন সুত্রে খবর পেয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় ওঁৎ পেতে থাকেন এবং ঠিক সময়ে আলু বোঝাই একটি গাড়ী (ঢাকা মেট্রো- ১৪-৩৩১০) আটক করে তল্লাশী চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করেন।

আটককৃতরা হলো- বরিশাল জেলার আগলঝোডা থানার দেলওয়ার হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৮) এবং পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার মৃত আঃ মতিনের ছেলে সোহেল মিয়া (২৬)

ওসি জানান, ধৃর্তদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

No comments:

Post a Comment