নিজস্ব প্রতিবেদকঃ
সমস্ত বিপদ-আপদ ও দূর্গতিনাশ করেন যিনি তিনিই দূর্গতিনাশিনী, তিনি হলেন দেবীদূর্গা। এ বিশ্বাস চিত্তে রংপুরের কাউনিয়া উপজেলার ৬৬ পূজামন্ডপে সোমবার (১১ অক্টোবর) মহা শুভষষ্ঠী পুজার মধ্যদিয়ে সাড়ম্বরে শুরু হয়েছে হিন্দুধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় দূর্গোৎসব।
ভ্রাতৃত্বপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় এবং করোনা সংক্রমণ এড়াতে গেলবারের মত এবারও বাড়তি সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনেই দূর্গাপুজা উদযাপনে যথাযথ নির্দেশনা আছে প্রশাসনের। উৎসব মুখোর পরিবেশে এ বছর একটি ভাসমান মন্দিরসহ ৫টি মন্ডপে পুজার আয়োজন বেশী হয়েছে।
জেলা পুজা উদযাপন পরিষদ কর্তৃক প্রদত্ত কাউনিয়া উপজেলার সমন্বয় কমিটির সদস্য বাবু ক্ষুদিরাম বর্ম্মন জানান, তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। পুজা-অর্চনা পালনে মন্ডপ গুলোতে পুলিশের পাশাপাশি আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকরা
দায়িত্ব পালন করছে। এবার দেবীদূর্গার আগমন হয়েছে ঘটে করে। আগামী শুক্রবার দোলায় চরে বিদায় বা বিসর্জনে শারদীয় দূর্গাপূজার পরিসমাপ্তি হবে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান জানান, দূর্গোৎসবকে ঘিরে আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি পুজামন্ডপে নির্বিগ্নে দূর্গাপুজা উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। যে কোন অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে পরামর্শ দিয়েছেন তিনি।

No comments:
Post a Comment