Tuesday, October 12, 2021

কাউনিয়ায় ক্ষতিগ্রস্ত খামারীদের মাঝে চেক প্রদান

 


নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারী পাবলিক হেলথ সার্ভিস জোরদারকরণ প্রকল্পের আওতায় জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মৃত গাভীর ক্ষতিপূরণ হিসেবে জন খামারীকে লক্ষ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর)
দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ক্ষতিগ্রস্ত খামারীদের হাতে প্রত্যেককে ৮০ হাজার টাকার চেক তুলে দেন ইউএনও তাহমিনা তারিন।

এরা
হলেন- উপজেলার বালাপাড়া ইউনিয়নের আরাজী খোর্দ্দ ভুতছাড়া গ্রামের সাইদুল ইসলাম টেপামধুপুর ইউনিয়নের সদরাতালুক গ্রামের মোহাম্মদ আলী।

উপস্থিত
ছিলেন- উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার সরকার, ভেটেরিনারী সার্জন শাকিল আহমেদ, উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটেটর মোস্তাক আহমেদ লাকু প্রমূখ।

No comments:

Post a Comment