Saturday, October 2, 2021

কাউনিয়ায় দূর্গোৎসব উদযাপনে থানাপুলিশের মতবিনিময়


নিজস্ব সংবাদদাতাঃ
কাউনিয়া উপজেলায় আসন্ন শারদীয় দূর্গোৎসব ২০২১ উপলক্ষে পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে থানাপুলিশ।

শনিবার (০২ অক্টোবর)
দুপুরে কাউনিয়া থানা প্রাঙ্গণে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুরের সহকারী পুলিশ সুপার (এসএএফ) অতিরিক্ত দায়িত্বে সি-সার্কেল মোঃ আশরাফুল আলম।

সভাপতিত্ব
করেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুমুর রহমান।


বক্তব্য
রাখেন- ওসি (তদন্ত) মোঃ সেলিমুর রহমান, বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী, জেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক তাপস সরকার পাপ্পু প্রমূখ।

সঞ্চালনায় ছিলেন এসআই মোঃ রেজাউল করীম রেজা।

সভায়
ভ্রাতৃত্বপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে নির্বিগ্নে দূর্গোৎসব উদযাপনে মন্দির কমিটির নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয়।

এবারে
উপজেলার ৬৫টি পুজা মন্ডপে চলছে শারদীয় দূর্গোৎসবের শেষ মুহুর্তের প্রস্তুতি।

-এমআর

No comments:

Post a Comment