Monday, October 4, 2021

কাউনিয়ায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

 


নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় বাড়ীর অদূরে খাল থেকে জাম্বুরা তুলতে গিয়ে পানিতে ডুবে দিপামনি () নামে এক শিশু মারা গেছে। সোমবার (০৪ অক্টোবর) দুপুরে উপজেলার সারাই ইউনিয়নে উদয়নারায়ণ মাছহাড়ী বালাপাড়া নোয়াখালীটারী গ্রামে ঘটনা ঘটে। মৃত দিপামনি ওই এলাকার মোঃ রমজান আলীর মেয়ে।

পরিবার
জানায়, সোমবার বেলা ১২টার দিকে দিপামনি বাড়ীর পাশে খেলাধুলা কালে খালের পানিতে পড়ে থাকা জাম্বুরা তুলতে গিয়ে কখন যে পানিতে ডুবে যায় তা কেউ টের পাননি। তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে খালের পানিতে মরদেহ ভাঁসতে দেখে পরিবারের লোকজন দিপামনির লাশ উদ্ধার করে। রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ওসি মোঃ শওকত আলী সরকার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন।

No comments:

Post a Comment