নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া উপজেলা সদরে ৪নং শহীদবাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডে সাধারণ সদস্য প্রার্থী হিসেবে সোমবার (০১ নভেম্বর) মনোনয়ন পত্র দাখিল করেছেন মোঃ মহির উদ্দিন।
এলাকার মুরুব্বি, সমর্থক ও ভোটারদের সাথে নিয়ে শহীদবাগ ইউনিয়ন রিটানিং কর্মকর্তা ও শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
ভেদাভেদ ভুলে এলাকার উন্নয়নে ভোটার, সমর্থক ও সর্বস্তরের জনগনের কাছে সাধারণ সদস্য প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।

No comments:
Post a Comment