Monday, November 1, 2021

কাউনিয়ায় মনোনয়ন দাখিল করলো সংরক্ষিত সদস্য প্রার্থী রওশন আরা

 



নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া উপজেলার ৫নং বালাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে , ৯নং ওয়ার্ডে সংরক্ষিত সদস্য (মহিলা) প্রার্থী হিসেবে সোমবার ০১ নভেম্বর) মনোনয়ন পত্র দাখিল করেছেন মোছা. রওশন আরা বেগম রত্না।

এলাকার
ভোটার, সমর্থক মুরুব্বিদের সাথে নিয়ে বালাপাড়া ইউনিয়ন রিটানিং কর্মকর্তা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।

উপস্থিত
ছিলেন- প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, জগদীশ সিংহ, মো. রুবেল মিয়া, মো. শামীম মিয়া প্রমূখ। তিনি ভোটারসহ সর্বস্তরের জনগনের কাছে সংরক্ষিত সদস্য প্রার্থী হিসেবে দোয়া সমর্থন কামনা করেছেন।

No comments:

Post a Comment