Tuesday, November 9, 2021

শহীদবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

 


নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২১ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বার্ষিক দো' মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (০৮ নভেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে ম্যানেজিং কমিটির সভাপতি সমাজসেবা কর্মকর্তা মো. সামিউল আলমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. বজলুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা তারিন। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আরিফ মাহফুজ। 

এতে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার সূধীজন উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক মি. রঙ্গদ চন্দ্র বর্মণ।

No comments:

Post a Comment