নিজস্ব প্রতিবেদকঃ
আরডিআরএস বাংলাদেশ দাতাসংস্থা ইউকে ফরেন কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) অর্থায়নে এবং স্টার্ট ফান্ড বাংলাদেশ এর সহায়তায় ‘রংপুর জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরী সাহায্য’ প্রকল্পের আওতায় রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নে ৫ ও ৬ নং ওয়ার্ডের চর গনাই, গনাই, বিশ্বনাথ, হয়বৎ খাঁ ও তাবু হায়বৎ খাঁ গ্রামে ৩০০টি পরিবারকে প্যাকেজ ত্রাণ সহায়তা দিয়েছে।
এতে নগদ ৩ হাজার টাকা ও একটি হাইজিন কিট, গোসল করা সাবান লাক্স/ডেটল ১০টি, হুইল ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম প্যাকেট ৩টি, ১৫ পিসের সেনোরা স্যানিটারি ন্যাপকিন প্যাকেট ১টি, ঢাকনাসহ প্লাস্টিক হ্যান্ড ওয়াশিং ডিভাইস ১টি, প্লাস্টিক মগ ১টি, ডিসপোজ্যাবল সার্জিকেল মাস্ক ৫০টি ও সচেতনতামূলক প্রচারপত্র ২ পাতা হিসেবে প্রদান করা হয়।
সোমবার
(০৮ নভেম্বর) বিকেলে বন্যার্তদের মধ্যে জরুরী ত্রাণ সহায়তার নগদ টাকা ও পণ্যসামগ্রী বিতরণ কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আঙ্গুরা বেগম ও সমাজসেবা কর্মকর্তা মো. সামিউল আলম। অনুষ্ঠানে আরডিআরএস বাংলাদেশ এর ঊর্ধ্বতন সমন্বয়কারী (কৃষি ও পরিবেশ) মো. মামুনুর রশীদসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment