Saturday, November 6, 2021

কাউনিয়ায় ওড়না পেঁচিয়ে নারীর আত্মহত্যা

 


নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় শাপলা বেগম (২৭) নামে এক সন্তানের জননী বাবার বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

গত
শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলা সদরের আরাজী খোর্দ্দ ভুতছাড়া গ্রামে মৌলভীবাজার এলাকায় ঘটনা ঘটে। সে ওই এলাকার মোঃ মোজাহার আলীর মেয়ে।

পরিবার
জানায়, শাপলা বেগম প্রায় সময় মস্তিস্ক জনিত অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসার জন্য মাস খানেক আগে ঢাকা থেকে সে তার শিশু কন্যাসহ বাবার বাড়িতে আসেন।

স্বজনদের
বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান আনছার আলী জানান, শুক্রবার বিকেলে সবার অজান্তে ঘরে ধরনার সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্তবস্থায় শাপলা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

কাউনিয়া
থানার ওসি (তদন্ত) সেলিমুর রহমান জানান, ঘটনাস্থলে মৃত ওই নারীর সুরতহাল সম্পন্ন কালে প্রাথমিক ভাবে স্বীয় আত্মহত্যার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

No comments:

Post a Comment