নিজস্ব সংবাদদাতাঃ
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যে রংপুরের কাউনিয়ায় ৫০তম জাতীয় সমবায় দিবস ২০২১ পালিত হয়েছে।
শনিবার
(০৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে পরিষদ চত্বরে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন শেষে একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে আলোচনা সভায় মায়া বাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড সভাপতি মো. আলিমুল রেজা খান জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউএনও মোছা. তাহমিনা তারিন, ভাইস চেয়ারম্যান মো.আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আঙ্গুরা বেগম, সমবায় কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক মো. সারওয়ার আলম মুকুল, জাতীয় পদকপ্রাপ্ত সমবায়ী রেনু বালা প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার সফল সমবায় সমিতি ও সমবায়ীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট ও পুরুস্কার প্রদান করা হয়।

No comments:
Post a Comment