জেলা উপজেলার সবুজের স্বপ্ন জয়ের কিশোর কিশোরী সাইক্লিস্টরা প্ল্যাকার্ডে নানা শ্লোগানের বার্তা নিয়ে রংপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক ড. হারুন-অর-রশিদ।
বক্তব্য রাখেন- ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশন ফর ডেভলপমেন্ট অফিসার মনজুর আহমেদ, হেলথ অফিসার ডা. নাজমুন নাহার বাবলি, প্রোগ্রাম অফিসার রওশন রহমান প্রমূখ।
মাস্ক পরার মতো নিরাপদ স্বাস্থ্যবিধি মেনে চলা ও কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করতে শিশু কিশোর-কিশোরীদের বছরব্যাপী নেওয়া উদ্যোগকে অভিনন্দন জানান বক্তারা।
এ সময় করোনা মহামারিতে ঝরে পড়া শিশুদের স্কুলে ফিরিয়ে আনা, নিরাপদ ও সংক্রমণমুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করা এবং করোনায় ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে সহায়তার সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহবান জানান কিশোর-কিশোরী প্রতিনিধিবৃন্দ।

No comments:
Post a Comment