Thursday, November 4, 2021

বাছাইয়ে ৬ ইউপিতে চেয়ারম্যান ৩৩ সংরক্ষিত সদস্য ৭৮ সদস্য ২০৫ প্রার্থী

 


নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় তৃতীয় ধাপের ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে প্রার্থীতার বয়সে কম হওয়ায় সারাই ইউনিয়নে ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মানিক মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়।

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) বাছাইয়ের দিনে আওয়ামী লীগ জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এবং স্বতন্ত্র চেয়ারম্যান পদে ৩৩ জন সংরক্ষিত সদস্য পদে ৭৮ জন সাধারণ সদস্য পদে ২০৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. সুমিয়ারা পারভীন।

তিনি জানান, প্রার্থীতা প্রত্যাহার ১১ নভেম্বর প্রতীক বরাদ্দ ১২ নভেম্বর এবং আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

No comments:

Post a Comment