নিজস্ব সংবাদদাতাঃ
‘মুজিববর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’ প্রতিপাদ্যে রংপুরের কাউনিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১ (০৪ থেকে ০৬ নভেম্বর) উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্বরে ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আফজাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও মোছা. তাহমিনা তারিন, চমক ফুড প্রোডাক্টসের এমডি মো. আতাউর রহমান, বাংলাদেশ কংগ্রেস নেতা মো. আকরাম হোসেন, ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. শাহীন সরকার প্রমূখ।
এরআগে জাতীয় ও বাহিনীর পতাকা উত্তোলন এবং সম্মান প্রদর্শন শেষে র্যালি বের করা হয়। পরে অগ্নিকান্ডসহ নানা দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ব্যবহারিত সরঞ্জামাদি ঘুরে দেখেন অতিথিবৃন্দ।

No comments:
Post a Comment